1. dailyainerkantho@gmail.com : admin :
জুলাই বিপ্লব দিবস সফল করতে ইউএনও’র সঙ্গে জগন্নাথপুরের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৩৪|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

জুলাই বিপ্লব দিবস সফল করতে ইউএনও’র সঙ্গে জগন্নাথপুরের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ৩, ২০২৫,
  • 170 Time View

আগামী ০৫ আগস্ট ‘জুলাই বিপ্লব দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও সার্বিক সফলতা নিশ্চিত করতে জগন্নাথপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব বরকত উল্লাহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জুলাই বিপ্লবী প্রতিনিধি দল।

রবিবার (৩ আগস্ট ২০২৫) বেলা ১২টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে অনুষ্ঠানটি সফল ও তাৎপর্যপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। ইউএনও বরকত উল্লাহ আগত প্রতিনিধিদের আন্তরিকতার প্রশংসা করেন এবং অনুষ্ঠান সফল করতে প্রশাসনের পক্ষে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন: জামাল উদ্দিন বেলাল, জসিম ইদ্দিন, রাহি কামালী, শিপন আহমদ, সাংবাদিক আলী হুসেন, সুলেমান আহমদ, আতিকুর রহমান কামালী, হোসাইন ছাবের, আরিফুল ইসলাম, নূর আলম তাহসান, শেখ নাহিদ, জুয়েল মিয়া, মহসিনুর রহমান গিলমান ও ইমন আহমেদ।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিরা জানান, “জুলাই বিপ্লব দিবস শুধুমাত্র একটি দিবস নয়, এটি গণতন্ত্র, স্বাধীনতা ও প্রগতির প্রতীক। এ উপলক্ষে আমরা একটি জাগ্রত প্রজন্ম গড়ে তুলতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com