1. dailyainerkantho@gmail.com : admin :
ডাকসুতে নিহত সাংবাদিকের পরিবারকে ছাত্রশিবিরের দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা - dailyainerkantho
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ১:১১|

ডাকসুতে নিহত সাংবাদিকের পরিবারকে ছাত্রশিবিরের দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫,
  • 84 Time View
শুক্রবার (১২) রাতে ডাকসুর জিএস এসএম ফরহাদ ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর। চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে- “আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।” অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!’
তিনি আরও লেখেন, ‘আমরা পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লাখ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।’
শিবলীর পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদও উপস্থিত ছিলেন। ফরহাদ তার ফেসবুক পোস্টে শিবলীর সন্তানদের সঙ্গে তোলা তিনটি ছবিও শেয়ার করেছেন। তরিকুল ইসলাম শিবলী চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) সংবাদ সংগ্রহের পর অফিসে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি। দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com