1. dailyainerkantho@gmail.com : admin :
নরসিংদী মাধবদী-তে সংঘটিত নির্মম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলামের বিচার দাবি - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:৩০|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

নরসিংদী মাধবদী-তে সংঘটিত নির্মম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলামের বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬,
  • 119 Time View

 

নরসিংদী মাধবদী-তে সংঘটিত নির্মম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলামের বিচার দাবি

নরসিংদী মাধবদী-তে সংঘটিত নির্মম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা একটি নিষ্পাপ শিশুর উপর এ ধরনের বর্বরোচিত অপরাধ মানবতা, নৈতিকতা ও আইনের প্রতি চরম অবমাননা। এ ঘটনা সমগ্র জাতিকে স্তম্ভিত ও ব্যথিত করেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন,শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সর্বোচ্চ দায়িত্ব। অপরাধীরা যেই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও প্রভাবমুক্ত হতে হবে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ রোধ করা যায়।

তারা সমাজের সর্বস্তরের মানুষকে শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলার এবং নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি মাধ্যমে এ ধরনের অপরাধ নির্মূল করার আহ্বান জানান।
আল্লাহ তাআলা যেন নিহত শিশুকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। তারা এই দোয়া করেন।

তারা সরকার ও প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে,দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে মামলার নিষ্পত্তি করতে,ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে এবং সারাদেশে শিশু সুরক্ষা জোরদার করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho