1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড়ের ঝড়বৃষ্টি দমকা হওয়ার কারনে আমনের অভাবনীয় ক্ষতির শঙ্কায় - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:৪৫|
শিরোনামঃ
বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের ঝড়বৃষ্টি দমকা হওয়ার কারনে আমনের অভাবনীয় ক্ষতির শঙ্কায়

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
  • 140 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের তেতুলিয়া প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় দানা’র। এর ফলে গত দু’দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ বইছে দমকা হাওয়া। এ কারণে রোপা আমন ক্ষেত নুয়ে পড়েছে মাটিতে। যার ফলে অভাবনীয় ক্ষতির শঙ্কায় আছে কৃষকরা।

রবিবার (২ নভেম্বর ) সরেজমিনে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কাঁচা-পাকা ধানের ক্ষেত মাটিতে নুয়ে পড়ার চিত্র।

 

 

স্থানীয় কৃষকরা জানান, জীবন-জীবিকার জন্য তেতুলিয়া
অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। চলতি রোপা আমন মৌসুমে খরা আর বন্যাসহ নানা প্রতিকূল অবস্থা পেরিয়ে এবার ৫ টি
উপজেলায় প্রায় এক লাখ ২৫ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। অধিকাংশ কৃষক বাড়তি খরচে সেচ দিয়ে রোপণ করেছেন এই ধানচারা। ইতোমধ্যে এই ক্ষেতের ধান বড় হতে শুরু করেছে। কোথাও কোথাও তা পাকতেও দেখা গেছে। এ অবস্থায় পঞ্চগড়
প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় দানা’র। এর ফলে গত দু’দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ বইছে দমকা হাওয়া। এ কারণে রোপা আমন ক্ষেত নুয়ে পড়েছে মাটিতে। যার ফলে অভাবনীয় ক্ষতির শঙ্কায় করা হচ্ছে।

তিরনই হাটের ইউসুফ আলী
নামের এক কৃষক বলেন, এ বছরে তিন বিঘা জমিতে আমন ধান আবাদ করেছি। প্রথমের দিকে বাম্পার ফলনের সম্ভাবনা ছিল। এরপর গত দু’দিনের বৈরী আবহাওয়ার কবলে ৩০ ভাগ ধান মাটির সঙ্গে মিশে গেছে।

 

আরেক কৃষক হাফিজুর রহমান
জানান, সম্প্রতি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ দমকা হাওয়ার কারণে ২৫ শতক জমির ধানগাছ নুয়ে পড়েছে মাটিতে। এ কারণে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
তেতুলিয়া কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি কর্মকর্তা জীবন ইসলাম বলেন, ধান গাছ হেলে পড়ে গেছে। তবে ক্ষতির শঙ্কা নেই। এসব গাছ ‘লজিং আপ’ করলে রক্ষা পাবেন কৃষকরা। এ নিয়ে মাঠপর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com