1. dailyainerkantho@gmail.com : admin :
পরকীয়া প্রেমিক গর্ভধারণ অস্বীকার করায় গৃহবধূর আত্মহত্যা - dailyainerkantho
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৪:০৯|
শিরোনামঃ
ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায় ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

পরকীয়া প্রেমিক গর্ভধারণ অস্বীকার করায় গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫,
  • 253 Time View

 

পরকীয়া প্রেমিক গর্ভধারণ অস্বীকার করায় গৃহবধূর আত্মহত্যা

 

বরগুনার পাথরঘাটায় নিলিমা (২৩) নামের এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার পরে পাথরঘাটার উপজেলার হাড়িটানা গ্রামের নিলামর পিতার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নিলিমা প্রবাসী নিলয়ের স্ত্রী ও মৃত নারায়ণ চন্দ্র হাওলাদারের কন্যা।

নিলিমার মা প্রভাতী রানী জানান, ঘটনার সময় নিলিমার মা প্রভাতী রানী বাড়ির বাইরে ছিলেন। পরে তিনি বাসায় ফিরে এসে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে নিলিমাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃত দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী বিদেশে থাকায় নিলিমা হৃদয় মিত্র নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরে মন্দিরে বিয়ে করেন। সম্প্রতি নিলিমা গর্ভবতী হলে হৃদয় বিষয়টি অস্বীকার করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে নিলিমা আত্মহত্যার পথ বেছে নেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুটে লিখে রেখে যান, যেখানে আত্মহত্যার কারণ উল্লেখ রয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি সকল প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে অত্যন্ত করা হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com