
মানববন্ধনকারীরা বলেন, ব্রিটিশ আমলে ১৯৪৫ সালে কোড়ামাড়া গ্রামে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপিত হয়। ৯০ বছর ধরে স্থানীয় বাসিন্দাদের সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। ইউনিয়নের মাঝ বরাবর অবস্থিত এই কার্যালয়। কার্যালয়ের কাছেই রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদরাসা, মন্দিরসহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান। এখানে আসার জন্য যাতায়াত ব্যবস্থাও অনেক ভালো, চারদিকের সড়কই পাকা। এরপরেও একটি মহল এখান থেকে কার্যালয় ইউনিয়নের এক পাশে বেশরগাতি এলাকায় নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। মানববন্ধনকারীরা হুঁশিয়ারি দেন, “আমরা জীবন দেব, তবু ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তর করতে দেব না।”