1. dailyainerkantho@gmail.com : admin :
বারহাট্টায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট্ট ভাইয়ের বসত বাড়ি লিখে নেওয়ার অভিযোগ - dailyainerkantho
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৩:১৩|
শিরোনামঃ
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইবির পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সেতু-নোমান-হাম্মাদ বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি ইবিতে দুই দফা সংঘর্ষের পর ফুটবল টুর্নামেন্ট স্থগিত, সাংবাদিকসহ আহত অন্তত ১৪ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও

বারহাট্টায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট্ট ভাইয়ের বসত বাড়ি লিখে নেওয়ার অভিযোগ

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
  • 147 Time View

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের গড়মা গ্রামের বয়োবৃদ্ধ জোবেদা খাতুন।উনার বিয়ে হয় পার্শ্ববর্তী উপজেলা মোহনগঞ্জের বিরামপুর গ্রামে।বয়োবৃদ্ধ জোবেদা খাতুন উনার ওয়ারিশ সূত্রে পাওয়া ৭ শতাংশ জমি ৫০ হাজার টাকায় বিক্রি করেন উনার সহোদর ভাই রেহান মিয়ার কাছে।কিন্তুু রেহান মিয়া কৌশলে উনার আরেক সহোদর ভাই শাস্তুু মিয়ার ২৩ শতাংশ বাড়ি সহ মোট ৩০ শতাংশ জমি দলিল করে নেন এমনটাই অভিযোগ জোবেদা খাতুন ও ভুক্তভোগী শাস্তুু মিয়ার।

বিষয়টি সম্পর্কে জানতে বয়োবৃদ্ধ জোবেদা খাতুনের গ্রামের বাড়ি মোহনগঞ্জের বিরামপুর গ্রামে গেলে তিনি জানান আমি চোখে দেখিনা।পরাশোনাও জানিনা।আমারে ২০২০ সালে হঠাৎ নিয়ে গেছে রিক্সা করে যে রেহানের কাছে যে কান্দার ৭ শতাংশ জমি বিক্রি করেছি সেটা দলিল করে দেওয়ার জন্য।কিন্তুু তখন আমার সাথে এবং আপনার আরেক সহোদর ভাইয়ের সাথে প্রতারণা করেছে আমার ভাই রেহান।সে ৩০ শতাংশ জমির দাম ৮৬ লক্ষ টাকা মূল্য লিখে দলিল করে নিয়েছে।আমি কি পাগল? আমি কেন আমার আরেক ভাইয়ের বাড়ি দলিল করে দিয়ে দিব।আমি এর বিচার চাই।

জোবেদা খাতুনের সহোদর বোন মালেকা জানান আমরা জানি আমার বোন মাত্র ৭ শতাংশ জমি করে রেহানের কাছে।কিন্তুু পরবর্তীতে জানতে পারি যে রেহান মোট ৩০ শতাংশ জমি লিখে নিয়ে গেছে।এটা শুনে হতবাক হয়ে গেছি আমরা।

ভুক্তভোগী শাস্তুু মিয়া জানান আমার সর্বনাশ করেছে আমার সহোদর ভাই।সে আমার বড় বোনকে দিয়ে আমার বাড়ি লিখে নিয়েছে।আমরা বিষয়টি নিয়ে আদালতে গিয়েছি।কিন্তুু আমার সহোদর ভাই আমাকে অনবরত হুমকি দিচ্ছে। আমি এটার সঠিক বিচার চাই।

বিষয়টি সম্পর্কে জানতে রেহান মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমাকে আমার বোন সব জেনে শুনেই দলিল করে দিয়েছে।দলিল কি কেউ না জেনে করে দেয়।এরা লোভে পরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com