1. dailyainerkantho@gmail.com : admin :
বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে ছাত্রদলের সমাবেশ জনস্রোত। - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| দুপুর ২:৪১|
শিরোনামঃ
উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি 

বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে ছাত্রদলের সমাবেশ জনস্রোত।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ৩, ২০২৫,
  • 132 Time View

 

বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে ছাত্রদলের সমাবেশ জনস্রোত।

বৃষ্টি উপেক্ষা করেই ঢাকার শাহবাগের জনস্রোতে ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়েছে। শাহবাগের চারপাশের রাস্তা কানায় কানায় পূর্ণ হয়েছে সারাদেশ থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীদের পদচারণায়।

রবিবার (৩ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বৃষ্টি হয়। এতে কিছু নেতাকর্মী ছোটাছুটি শুরু করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে অবস্থান করেন।

মাইকে রাকিবকে বলতে শোনা যায়, যত ঝড়-বৃষ্টিই আসুক না কেন, আমরা সমাবেশস্থল থেকে সরে যাবো না। সবকিছু উপেক্ষা করেই সমাবেশ সফল করবো।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। আরও বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com