1. dailyainerkantho@gmail.com : admin :
মঙ্গলগ্রহে মানব সভ্যতা গঠনের পরিকল্পনা চলছে - dailyainerkantho
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ১:১৩|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি

মঙ্গলগ্রহে মানব সভ্যতা গঠনের পরিকল্পনা চলছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১২, ২০২৫,
  • 156 Time View

বর্তমানে মঙ্গল গ্রহে মানবসভ্যতা গঠনের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে মানুষকে দুই বছর পর্যন্ত অবস্থান করতে হতে পারে। বসবাসের স্থান ও প্রয়োজনীয় সামগ্রী তৈরির জন্য বিজ্ঞানীরা প্রায় এক দশক ধরে থ্রিডি-প্রিন্টেড বায়োপ্লাস্টিক ব্যবহারের কথা ভাবছেন। তবে প্রচুর প্লাস্টিকের প্রয়োজনীয়তা থাকায় পৃথিবী থেকে তা বহন করা ব্যয়বহুল ও কঠিন।

এই সমস্যার সমাধানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবিন ওয়ার্ডসওয়ার্থ একটি চক্রাকার ব্যবস্থা প্রস্তাব করেছেন, যেখানে স্থানীয়ভাবে উৎপাদিত শৈবাল দিয়ে প্লাস্টিক তৈরি করা হবে। তিনি একটি পরীক্ষামূলক ল্যাবে মঙ্গলের অনুরূপ কৃত্রিম পরিবেশ তৈরি করে এই প্রক্রিয়ার প্রাথমিক ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন।

তার পরিকল্পনা অনুযায়ী, কিছু শৈবাল, একটি ছোট বায়োরিঅ্যাক্টর, থ্রিডি প্রিন্টার এবং বায়োপ্লাস্টিকের তৈরি কিছু পাত্র প্রয়োজন। এসব পাত্রে শৈবাল চাষ করা হবে, বায়োরিঅ্যাক্টরে তা রূপান্তরিত হবে বায়োপ্লাস্টিকে, এবং সেই প্লাস্টিক ব্যবহার করে আরও পাত্র তৈরি হবে।গবেষকরা PLA বায়োপ্লাস্টিকের ১ মিলিমিটার পুরু পাত্রে ‘Dunaliella tertiolecta’ নামক সবুজ শৈবাল চাষ করেছেন। তারা এসব পাত্র এমন চেম্বারে রাখেন, যেখানে বায়ুচাপ পৃথিবীর মাত্র ০.৬% এবং বাতাসে ৯৮% কার্বন ডাই-অক্সাইড। ১০ দিনের মধ্যেই শৈবাল কার্যকরভাবে বৃদ্ধি ও ফটোসিনথেসিস করতে সক্ষম হয়।

Pen:Fariba Nehreen Binti

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com