1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল - dailyainerkantho
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৮:৩৯|
শিরোনামঃ
আল-আযহার বিশ্ববিদ্যালয়ের তাফসির বিভাগের ছাত্র নাহিদ হাসান আযহারীকে ছাত্র জমিয়তের সংবর্ধনা ইবির চার হলে নতুন প্রভোস্ট নিয়োগ মনোহরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের মতবিনিময় ব্রহ্মপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান পদে উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার নিয়ে মাঠে মোঃ শরিফুল ইসলাম বিপ্লব বাংলাবান্ধা স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক ড্রাইভারকে মারপিট ইবির নতুন ছাত্র-উপদেষ্টা ড. মো. মামুন আল রশীদ দোহারে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হরিণাকুন্ডুতে জামায়াত নেতার ওপর হামলা, হাসপাতালে ভর্তি শিপ্রা রাণী ঘোষের মৃত্যুর মূল কারণ উদঘাটন ও ন্যায় বিচার নিশ্চিত করুন আন্তর্জাতিক নদী দিবসে ময়মনসিংহে গ্রীন ভয়েসের ছাত্র-যুব সমাবেশ থেকে ১০ দফা দাবি ও সুপারিশ

মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

এস এম আনোয়ার
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬,
  • 16 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু।

এ সময় আরও বক্তব্য দেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ মেহেদী।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com