1. dailyainerkantho@gmail.com : admin :
বাংলাবান্ধা স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক ড্রাইভারকে মারপিট - dailyainerkantho
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৯:১০|

বাংলাবান্ধা স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক ড্রাইভারকে মারপিট

খাদেমুল ইসলাম
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬,
  • 19 Time View

 

বাংলাবান্ধা স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক ড্রাইভারকে মারপিট

খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে প্রতীক রায় নামে এক ভুটানি ট্রাকচালককে মারধরের অভিযোগ উঠেছে মো. জীবন (২৫) নামে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের এক নিরাপত্তাকর্মীর (সিকিউরিটি গার্ড) বিরুদ্ধে। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগের শিকার ট্রাকচালক প্রতীক রায় ভারতের আলিপুরদুয়ার জেলার জয়গাঁ থানার দলসিংপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার উত্তম রায়ের ছেলে।

ভারতে বন্দরের সংগঠন নিয়ে অসন্তুষ্টি, বাংলাবান্ধা স্থলবন্দরে কমেছে পাথর আমদানি

জানা গেছে, রবিবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রাক সামনে-পেছনে নেওয়াকে কেন্দ্র করে প্রতীক রায়ের সঙ্গে ওই নিরাপত্তাকর্মীর তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নিরাপত্তাকর্মী জীবন ভুটানের ওই ট্রাকচালককে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

পরে ভুক্তভোগী চালকসহ ভুটানের আরও কয়েকজন চালক বিষয়টি বিজিবিকে জানাতে বাংলাবান্ধা বিজিবি চেকপোস্টে যান। এ সময় তারা উত্তেজিত হয়ে পড়লে সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের বুঝিয়ে শান্ত করেন এবং স্থলবন্দর এলাকায় ফিরে যেতে বলেন। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষের ম্যানেজারকে বিষয়টি সমাধানের জন্য জানান।

 

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ দল ঘটনাস্থলে যায়। পরে অভিযুক্ত নিরাপত্তাকর্মী নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। এরপর পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হয়।

অভিযুক্ত নিরাপত্তাকর্মী মো. জীবনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বাংলাবান্ধা ল্যান্ডপোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় দুজনই আহত হয়েছেন। পরে দুজনকে মিলিয়ে দেওয়া হয়েছে। এ সময় প্রায় এক ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।’

তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাশ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে পরিস্থিতি শান্ত হলে ওই নিরাপত্তাকর্মী নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।’

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘বিজিবি সদস্যদের সঙ্গে ভুটানের ট্রাকচালকদের কোনো ঘটনা ঘটেনি। ভুটানের ওই ট্রাকচালক ও বন্দরের নিরাপত্তাকর্মীর মধ্যে ঘটনার পর ভুটানের চালকেরা বিজিবিকে বিষয়টি জানান। পরে বিজিবি সদস্যরা তাদের স্থলবন্দরে ফিরে যেতে বলেন এবং বন্দর ম্যানেজারকে বিষয়টি সমাধানের জন্য জানান।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com