1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরে পারিবারিক বিরোধে পুরনো রাস্তা আটকে দিল প্রতিপক্ষ - dailyainerkantho
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ২:৩২|
শিরোনামঃ
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইবির পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সেতু-নোমান-হাম্মাদ বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি ইবিতে দুই দফা সংঘর্ষের পর ফুটবল টুর্নামেন্ট স্থগিত, সাংবাদিকসহ আহত অন্তত ১৪ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

মাধবপুরে পারিবারিক বিরোধে পুরনো রাস্তা আটকে দিল প্রতিপক্ষ

ফরাস উদ্দীন, মাধবপুর
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫,
  • 162 Time View

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নয়াপাড়া ইউপির কড়রা চৌধুরীপাড়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে অসংখ্য মানুষের চলাচলের একমাত্র পুরনো রাস্তা আটকে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে প্রতিপক্ষ বেড়া দিয়ে রাস্তার উপর কেটে ময়লা-আবর্জনা ফেলে চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
ভুক্তভোগী সেলিম চৌধুরী বলেন, “এটি আমাদের পূর্বপুরুষদের ব্যবহৃত পুরনো রাস্তা। কয়েক দশক ধরে অসংখ্য পরিবার, ভাড়াটিয়া ও সাধারণ মানুষ এ পথেই চলাচল করছে। অথচ রাতের আঁধারে পরিকল্পিতভাবে একদল উশৃঙ্খল লোক দিয়ে রাস্তার উপর ময়লা ফেলে বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে এলাকাবাসীর নিত্যদিনের যাতায়াত চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।”
এ ঘটনায় তিনি মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে অবগত করেন।
স্থানীয় ইউপি সদস্য খসরু মিয়া বলেন, “এটি দীর্ঘদিনের পুরনো রাস্তা। অন্তত ১০-১২ বছর ধরে অসংখ্য পরিবার এ পথে চলাচল করছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে রাস্তা বন্ধ করে দিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ সোহেল মিয়া বলেন, “আমি ভোর রাতে খবর পাই যে রাতের আঁধারে রাস্তা আটকে দেওয়া হয়েছে। এরপর আমি দু’পক্ষের সঙ্গে যোগাযোগ করি এবং জানাই—রাস্তার বাধা যেন দ্রুত সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি পারিবারিক বিষয় মীমাংসার জন্য আগামী ৩১ আগস্ট সালিশে বসা হবে।”

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “রাস্তায় বাধা দেওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শামীম চৌধুরীকে ডেকে আনা হয়েছে। আমরা তাকে নির্দেশ দিয়েছি, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দ্রুত বিষয়টি মীমাংসা করে চলাচলের পথ খুলে দিতে হবে।”

এলাকাবাসীর দাবি—অবিলম্বে রাস্তা খুলে দেওয়া হোক এবং এরকম বেআইনি কাজের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com