1. dailyainerkantho@gmail.com : admin :
যেভাবে খুঁজে পাওয়া গেল ১০০ বছরের আগে ডুবে যাওয়া জাহাজ - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| দুপুর ১:০৫|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

যেভাবে খুঁজে পাওয়া গেল ১০০ বছরের আগে ডুবে যাওয়া জাহাজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১২, ২০২৫,
  • 546 Time View

১০০ বছরের বেশি আগে আর্নেস্ট শ্যাকলটনের জাহাজ অ্যান্টার্কটিকায় ডুবে যায়। ২০২২ সালে আধুনিক প্রযুক্তির সাহায্যে খুঁজে পাওয়া যায় হারানো জাহাজটিকে। কীভাবে এত বছর পর গবেষকেরা সাগরের গভীরে জাহাজটি খুঁজে পেলেন?

সাগরতলে অ্যান্ডুরেন্স জাহাজ
সাগরতলে অ্যান্ডুরেন্স জাহাজছবি: গেটি ইমেজেস

‘ছেলেরা, সে চলে গেছে।’ কথাটা আজ থেকে প্রায় ১১০ বছর আগে জাহাজের ক্রুদের উদ্দেশে বলেছিলেন আর্নেস্ট শ্যাকলটন। ১৯১৫ সালের ২১ নভেম্বর ব্রিটিশ-আইরিশ এই অভিযাত্রীর নেতৃত্বে ‘এন্ডুরেন্স’ নামে একটি জাহাজ দক্ষিণ মেরুর দিকে যাত্রা করে। কিন্তু সেটি আর তীরে পৌঁছাতে পারেনি। যাত্রাপথে অ্যান্টার্কটিক বরফে আটকে ডুবে যায়। জাহাজে তখন ২৬ জন ক্রু, ৬৯টি স্লেজ কুকুর আর একটি বিড়াল ছিল। ১০৭ বছর সেই জাহাজের কোনো হদিস পাওয়া যায়নি। তবে ২০২২ সালে জাহাজটি আবার খুঁজে পাওয়া গেছে।

২০২২ সালে একদল সাহসী অভিযাত্রী আবারও এন্ডুরেন্সের খোঁজে বের হন। অভিযানের নাম দেওয়া হয় এন্ডুরেন্স ২২। বিশ্বের শীর্ষস্থানীয় সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদ, পরিবেশবিজ্ঞানী ও প্রকৌশলীদের নিয়ে একটা দল গঠিত হয়। দলটিকে আর্থিকভাবে সাহায্য করে ইংল্যান্ডের দাতব্য সংস্থা ফকল্যান্ডস মেরিটাইম হেরিটেজ ট্রাস্ট। টানা ৩৫ দিন ধরে দলটি অ্যান্টার্কটিকায় জাহাজটির খোঁজে অভিযান চালায়। তারা যে জাহাজটি ব্যবহার করে এন্ডুরেন্স খুঁজতে গিয়েছিল, তার নাম এসএ আগুলহাস টু। এটি একটি আধুনিক জাহাজ। নানা রকম উন্নত প্রযুক্তি ছিল এতে। সোনার প্রযুক্তি ও আন্ডারওয়াটার রোবটের সাহায্যে অবশেষে এন্ডুরেন্স খুঁজে পাওয়া যায়। ২০২২ সালের ৫ মার্চ হারিয়ে যাওয়া জাহাজটি দেখতে পায় মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com