1. dailyainerkantho@gmail.com : admin :
লাকসামে ধর্ষণের অভিযোগে সৎ বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৯:৪১|
শিরোনামঃ
ইবির পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সেতু-নোমান-হাম্মাদ বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি ইবিতে দুই দফা সংঘর্ষের পর ফুটবল টুর্নামেন্ট স্থগিত, সাংবাদিকসহ আহত অন্তত ১৪ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা

লাকসামে ধর্ষণের অভিযোগে সৎ বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 151 Time View

 

লাকসামে ধর্ষণের অভিযোগে সৎ বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লাকসাম রেলওয়ে জংশনের ইঞ্জিনিয়ারিং কলোনীর এক কিশোরী তার সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ন্যায় বিচারের দাবিতে লাকসাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্ষণের শিকার ওই ভুক্তভোগী কিশোরী ও তার মা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা জানান, গত এসএসসি পরীক্ষার পর আমার মেয়ে বাসায় থাকার সুবাদে আমার স্বামী (মেয়ের সৎ বাবা) নূরে আলম মীর জিকু (৩৬) প্রায়ই আমার মেয়ের শরীরে হাত দিয়ে অসংলগ্ন আচরণ করতেন। এক পর্যায়ে গত ২৭ আগষ্ট রাতে মেয়ের কক্ষে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আমার স্বামী জিকু।

ভুক্তভোগীর মা আরো জানান, আমার দ্বিতীয় বিয়ের পর আমার স্বামী জিকুকে নিজের বাবার মতো সম্মান করতো আমার মেয়ে। আমার স্বামীর এ ধরনের আচরণ আমাদেরকে ভীষণভাবে মানসিক কষ্ট দিয়েছে। আমি এই ন‍্যাক্কারজনক ঘটনার ন্যায়বিচার চাই।

তিনি আরও জানান, সর্বশেষ গত ২৮ আগস্ট সকালে অভিযুক্ত জিকু আবারও তাকে ধর্ষণের উদ্দেশ্য জড়িয়ে ধরলে, ঘটনাটি আমি দেখে প্রতিবাদ করলে আমার স্বামী আমাকে শারীরিক নির্যাতন করে ঘর থেকে সে নিজেই বের হয়ে চলে যায়। জিকু বিভিন্ন সময়ে আমার মেয়েকে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে এ পর্যন্ত সাত বারের মতো ধর্ষণ করেছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা বলেন, একজন মা হিসেবে নিজের চোখে মেয়ের প্রতি অন্যায় আচরণ সহ্য করতে পারিনি। সঠিক বিচার চাই এবং সমাজের সচেতন মানুষদেরও পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর আমার মেয়ে বাদী হয়ে লাকসাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর আসামী প্রকাশ‍্যে ওই মামলা তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছেন বলেও তিনি জানান।

এ বিষয়ে লাকসাম থানার তদন্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান জানান, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামিকে কোর্টে চালান করা হয়েছে এবং পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত আসামীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদের জন‍্য শনিবার আসামীকে থানায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com