1. dailyainerkantho@gmail.com : admin :
শিপ্রা রাণী ঘোষের মৃত্যুর মূল কারণ উদঘাটন ও ন্যায় বিচার নিশ্চিত করুন - dailyainerkantho
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১২:০৯|
শিরোনামঃ
ইবিতে সংঘর্ষের ঘটনায় আইসিটি বিভাগের সংবাদ সম্মেলন, হুঁশিয়ারি বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গণমুখী সেমিনার অনুষ্ঠিত টাকা উদ্ধারে জোড়ালো ভূমিকা নেই কর্তৃপক্ষের আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও!! পঞ্চগড়ে নিখোঁজ কম্পিউটার কম্পোজ দোকানীকে পাওয়া গেলো মৃত্যু সান্তাহারে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি!! রিকভারি মানে সুস্থ ও পরিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাওয়ার চলমান যাত্রা সঙ্গীত বিভাগের শিক্ষক আইন অনুষদের ডিন, শিক্ষার্থীদের আন্দোলন ইবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও অবসরজনিত বিদায়ে আবেগঘন সংবর্ধনা পেলেন কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

শিপ্রা রাণী ঘোষের মৃত্যুর মূল কারণ উদঘাটন ও ন্যায় বিচার নিশ্চিত করুন

মো সাইফুল আলম সরকার
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬,
  • 16 Time View

 

শিপ্রা রাণী ঘোষের মৃত্যুর মূল কারণ উদঘাটন ও ন্যায় বিচার নিশ্চিত করুন

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: যশোরের চাঁচড়ায় শিপ্রা রাণী ঘোষের মৃত্যুর মূল কারণ উদঘাটন ও ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফোরামের প্রতিনিধি দল ঢাকা থেকে যশোর চাঁচড়ায় পৌঁছায়। গতকাল ২৭ সেপ্টেম্বর ২০২৬ইং সাংবাদিক ও সংগঠনের নেতাকর্মীরা সরেজমিনে পাশে থেকে এই দাবি জানান।

স্থানীয় সাংবাদিক ও সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে সংগঠনের নেতারা ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচার নিশ্চিতের কথা বলে, ন্যায় বিচার নিশ্চিতের বিষয়ে সংগঠনের সভাপতি সুরঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান,সহ-সভাপতি শ্যামল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র সনজীত কুমার দে, কেন্দ্রীয় নেতা জেকশন গোমেজ, আল-আমীন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যশোর জেলা সভাপতি অমল কুমার সাহস সহ ভুক্তভোগী পরিবারের লোকজন বক্তব্য রাখেন।

বক্তারা শিপ্রা রাণী ঘোষের মৃত্যুর মূল কারণ উদঘাটন সহ ইস্কনের অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ মূলত ইস্কন সদস্যরা তাদের বসতি থেকে উচ্ছেদের লক্ষ্যে ব্যাপক অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে,মূলত ইস্কন সদস্যদের কারণে শিপ্রা রাণীর মৃত্যু ঘটেছে। উল্লেখ্য যে ঘটনার পরপরই অভিযুক্ত ইস্কন সদস্যরা গা ঢাকা দিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে পলাতক ইস্কন সদস্যদের গ্রেফতারের মাধ্যমে শিপ্রা রাণী ঘোষের মৃত্যুর মূল কারণ উদঘাটনের জোর দাবী জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com