1. dailyainerkantho@gmail.com : admin :
অবসরজনিত বিদায়ে আবেগঘন সংবর্ধনা পেলেন কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক - dailyainerkantho
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:১২|
শিরোনামঃ
ইবিতে সংঘর্ষের ঘটনায় আইসিটি বিভাগের সংবাদ সম্মেলন, হুঁশিয়ারি বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গণমুখী সেমিনার অনুষ্ঠিত টাকা উদ্ধারে জোড়ালো ভূমিকা নেই কর্তৃপক্ষের আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও!! পঞ্চগড়ে নিখোঁজ কম্পিউটার কম্পোজ দোকানীকে পাওয়া গেলো মৃত্যু সান্তাহারে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি!! রিকভারি মানে সুস্থ ও পরিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাওয়ার চলমান যাত্রা সঙ্গীত বিভাগের শিক্ষক আইন অনুষদের ডিন, শিক্ষার্থীদের আন্দোলন ইবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও অবসরজনিত বিদায়ে আবেগঘন সংবর্ধনা পেলেন কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

অবসরজনিত বিদায়ে আবেগঘন সংবর্ধনা পেলেন কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

হাসিনুজ্জামান মিন্টু
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬,
  • 9 Time View

 

অবসরজনিত বিদায়ে আবেগঘন সংবর্ধনা পেলেন কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

হাসিনুজ্জামান মিন্টু
(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরজনিত বিদায় নিলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল। তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কেন্দ্রীয় হাই স্কুলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কেন্দ্রীয় হাই স্কুলের সভাপতি মাওলানা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, রানীশংকৈল অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারি, বিএনপির সহসভাপতি শাহাদাত হোসেন, মাহমুদুল্লাহ নুরনবী পান্না, খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহসিন আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, শিক্ষা সমিতির সভাপতি ফেরদৌস আলম মানিক, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, হুমায়ুন কবির, সাবেক ভিপি রবিউল ইসলাম এবং অভিভাবক সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক।

বক্তারা আবু শাহানশাহ ইকবালের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবসর শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আবেগঘন এক মুহূর্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়। এ সময় সহকর্মী, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বক্তারা আবু শাহানশাহ ইকবালের অবসর-পরবর্তী জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে কাটুক—এ কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রিয় শিক্ষক ও দীর্ঘদিনের সহকর্মীর বিদায়ে পুরো অনুষ্ঠানজুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com