1. dailyainerkantho@gmail.com : admin :
সিনিয়র সাংবাদিক মোশারফ হোসেন সম্পাদিত জেলার দৈনিক হিসেবে ডিক্লারেশন পেল ‘পঞ্চগড় খবর - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৮:২০|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

সিনিয়র সাংবাদিক মোশারফ হোসেন সম্পাদিত জেলার দৈনিক হিসেবে ডিক্লারেশন পেল ‘পঞ্চগড় খবর

খাদেমুল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬,
  • 41 Time View

 

সিনিয়র সাংবাদিক মোশারফ হোসেন সম্পাদিত
জেলার দৈনিক হিসেবে ডিক্লারেশন পেল ‘পঞ্চগড় খবর

খাদেমুল ইসলাম!

পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় জেলা থেকে ‘পঞ্চগড় খবর’ নামে একটি নতুন বাংলা দৈনিক পত্রিকা প্রকাশের ডিক্লারেশন পেয়েছেন সাংবাদিক ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন তাঁর কার্যালয়ে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোশাররফ হোসেনের হাতে ডিক্লারেশনের অনুমতিপত্র তুলে দেন।
এ নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পঞ্চগড় প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় পত্রিকাটির ডিক্লারেশন পাওয়ার বিষয়টি জানান মোশাররফ হোসেন।
পত্রিকাটির লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে মোশাররফ হোসেন বলেন, ‘পঞ্চগড় খবর’-এর প্রধান লক্ষ্য হবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং ক্ষুদ্র ও কুটিরশিল্পসহ জেলার গুরুত্বপূর্ণ খাতগুলোকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা। শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাপন, সমস্যা, সম্ভাবনা ও সুখ-দুঃখের কথাও পত্রিকাটিতে তুলে ধরা হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতির বিভিন্ন দিকের সংবাদ প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, পঞ্চগড় একটি সম্ভাবনাময় জেলা। এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনৈতিক সম্ভাবনা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করাও পত্রিকাটির অন্যতম লক্ষ্য।
মতবিনিময় সভায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, চ্যানেল আইয়ের পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুল, চ্যানেল টুয়েন্টিফোরের ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি হোসেন রায়হান, দৈনিক করতোয়ার সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, সময় টিভির সোহাগ হায়দার, সাংবাদিক আব্দুল্ল্যাহ আল মামুন রনিক, বিজয় টিভির ইনসান সাগরেদ, সোনালী খবরের আরিফুল ইসলাম ইরান, সমকাল পত্রিকার দেবীগঞ্জ প্রতিনিধি হরিশ্চন্দ্র রায়, ডিবিসির সাংবাদিক ফাহিম হাসান, বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খুসরু লাভলু, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির কবির রাজু প্রমুখ। মতবিনিময় সভায় জেলার পাঁচ উপজেলায় কর্মরত
বিভিন্ন জাতীয় টেলিভিশন ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com