1. dailyainerkantho@gmail.com : admin :
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন চান- আব্দুল মোতালেব খাঁন - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:৪৮|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন চান- আব্দুল মোতালেব খাঁন

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, আগস্ট ৮, ২০২৫,
  • 304 Time View

সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালেব খাঁন মনোনয়ন চান। ৩১ দফার জনসভায় সফল করার লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২ ঘটিকায় ধর্মপাশা উপজেলার উকিল পাড়া নিজস্ব অফিসে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। জানাযায়,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামে মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌছানোর লক্ষ্যে ও আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ১ (ধর্মপাশা, মধ্যরগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য, সাবেক সহ সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খাঁন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাবেক সহসভাপতি আনফর আলী যুবদলের যুগ্ন আহবায়ক উজ্জ্বল মেম্বার, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মন্নাফ, সদস্য মো: ফারুক মিয়া, সাবেক ছাত্রদল নেতা আরাফাত রহমান খাঁন তানভীর প্রমূখ। মনোনয়ন প্রত্যাশী বারবার কারানির্যতনের শিকার আব্দুল মোতালেব খাঁন বলেন, ৭৯ থেকে বিএনপির রাজনিতীর সঙ্গে জরিত, জেল জুলুম সহ বিভিন্ন ভাবে আওয়ামীলীগের শাসন আমলে নির্যাতনের শিখার হয়েছি। প্রতিটি আন্দোলনে দলের সঙ্গে থেকে দলীয় কাজ করে আসছি। ক্লীন ইমেজ প্রার্থী হিসেবে দল আমাকে মূল্যায়ন করবেন। সকলের সহযোগিতা কামনা করি। আমি সুনামগঞ্জ-১ আসনের একজন প্রার্থী হিসেবে দল আমাকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com