1. dailyainerkantho@gmail.com : admin :
সেই সাধনা মহলের ১৫ মাসের কারাদন্ড অসংখ্য বিয়ে, অবৈধ সম্পর্ক, পরকীয়া - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:১৯|
শিরোনামঃ
রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী

সেই সাধনা মহলের ১৫ মাসের কারাদন্ড অসংখ্য বিয়ে, অবৈধ সম্পর্ক, পরকীয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 373 Time View

সেই সাধনা মহলের ১৫ মাসের কারাদন্ড
অসংখ্য বিয়ে, অবৈধ সম্পর্ক, পরকীয়া, এবং বিয়ে করে স্বামীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে টাকা আদায়ের অভিযোগে অভিযুক্ত সাধনা মহল (৫৫) কে ঢাকার মেট্রপলিটান ম্যাজিস্ট্রেট আদালত ১৫ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন। মিথ্যা মামলা করে ভয় দেখিয়ে সর্বশেষ স্বামীর নিকট যৌতুক দাবী করার মামলাটি আদালতে প্রমানিত হলে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে সাধনা মহলকে এই সাজা দেয়া হয়েছে ৩১ জুলাই (২০২৫)।

মামলার বিবরনে প্রকাশ সাধনা মহল বিগত হাসিনা সরকারের ক্যাবিনেট সেক্রেটারি দুর্নীতিবাজ কবীর বিন আনোয়ার, শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ আজকের কাগজের সম্পাদক কাজী শাহেদ আহমেদের জেমকন/মীনা গ্রুপের চীফ একাউণ্টস অফিসার জাকির আহমেদ জাকির, বারিধারা ক্লাবের নেতা ও আওয়ামী-ব্যবসায়ী ইঞ্জিনিয়ার রশিদ, আওয়ামীলীগের ঘনিষ্ঠ বদরুল ইসলাম খানসহ ৭/৮ জন ধনাঢ্য ব্যক্তিকে বিয়ে করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেন। সাধনা তার সর্বশেষ স্বামীর বিরুদ্ধেও নারী-নির্যাতন, চুরি, ভীতি প্রদর্শন, যৌতুক চাওয়া সহ বিভিন্ন মিথ্যা অভি্যোগে সাতটি মামলা দায়ের করে ৮০ লক্ষ টাকা যৌতুক দাবী করেন। ঐ টাকা দেয়া হলে সাধনা তার দায়ের করা মামলা প্রত্যাহার করবেন বলে বিভিন্ন দালালের মাধ্যমে স্বামীর কাছে প্রস্তাব পাঠান। এই প্রেক্ষিতে সাধনার বিরুদ্ধে মামলা দায়ের হলে যৌতুক চাওয়ার অভি্যোগটি আদালতে সাক্ষী-প্রমানের ভিত্তিতে প্রমানিত হয়। এছাড়াও বিবাহিত থাকা অবস্থায় ২০২৩ সালে তিন মাস বিদেশে অবস্থানকালে সাধনা মহল গনোরিয়া যৌন রোগে আক্রান্ত হলে তার স্বামী তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন যা আদালতে বিচারাধীন আছে।

সাধনা মহলের বিরুদ্ধে বিগত আওয়ামীলীগ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সাথে “অতি-ঘনিষ্ঠ” সম্পর্ক, তদবির বানিজ্য, জুলাই বিপ্লবে আহত-নিহতদের পরিবারের জন্য ইউনুস সরকারের কাছ থেকে ক্ষতিপূরন আদায় করে কমিশন বানিজ্য করাসহ বিভিন্ন আইনবিরোধী ও অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। মামলার অভি্যোগ থেকে বাচতে উচ্চ-পর্যায়ের তদবির করার জন্য সাধনা মহল রাজনীতিতে যুক্ত হয়েছেন। বর্তমানে তিনি আমজনতা দলের কর্মী হিসেবে আইন মন্ত্রনালয়সহ বিভিন্ন উপদেষ্টার কাছে তার বিরুদ্ধে দায়েরকৃত ব্যক্তিগত মামলা প্রত্যাহারের তদবির চালাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com