1. dailyainerkantho@gmail.com : admin :
হরিনাকুন্ডুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাত মাহফিল অনুষ্ঠিত - dailyainerkantho
২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| ভোর ৫:২৩|
শিরোনামঃ
ইবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে নোমান-ফাহিম কলমাকান্দায় মাদক সেবনের দায়ে যুবককে ১০ দিনের কারাদণ্ড, পাঠানো হলো জেলা কারাগারে রাজশাহী মহানগরীতে স্বর্ণের বার বলে প্রতারণার চেষ্টা, ৪১টি নকল বারসহ গ্রেপ্তার ২ ​মোহনপুরে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা 1a3xvgc0xuxh ঠাকুরগাঁওয়ে অর্থনৈতিক শুমারি ও বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মানিকগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টের তিনদিন ব্যাপী পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা মনোহরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

হরিনাকুন্ডুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাত মাহফিল অনুষ্ঠিত

মো:খলিলুর রহমান,হরিনাকুন্ডু প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 174 Time View

হরিনাকুন্ডুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাত মাহফিল অনুষ্ঠিত।

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাতুল নবী (সা.) মাহফিলের আয়োজন করেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত এ মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা জামায়াতের আমীর মো. বাবুল হোসেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও বর্তমান সমাজে তার অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিশেষ অতিথি ছিলেন তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোশাররফ হোসেন। এছাড়া তাহেরহুদা ইউনিয়ন জামায়াতের আমীর মো. আব্দুল মজিদ ইসলামি সমাজব্যবস্থার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com