1. dailyainerkantho@gmail.com : admin :
৭১ মিডিয়া আইকন অ্যাওয়ার্ড ২০২৫: আজীবন সম্মাননায় কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:১৩|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

৭১ মিডিয়া আইকন অ্যাওয়ার্ড ২০২৫: আজীবন সম্মাননায় কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান

সাহাবুল হক,বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫,
  • 149 Time View

ঢাকা, ২৪ জুলাই ২০২৫:
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান ‘৭১ মিডিয়া আইকন অ্যাওয়ার্ড ২০২৫’-এ আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন।

‘৭১ মিডিয়া ভিশন’-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২৫ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টায়, রাজধানীর মালিবাগে স্কাই সিটি ফোর-স্টার হোটেলের ব্যাঙ্কোয়েট হলে।

অতিথি ও আয়োজকবৃন্দ:

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. জয়নুল আবেদিন।
সভাপতিত্ব করবেন ৭১ মিডিয়া ভিশনের প্রধান উপদেষ্টা ও সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খাতুন

এনটিভির পরিচালক ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রধান ফটোগ্রাফার নুর উদ্দিন আহমেদ

মিডিয়া ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা

বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরা, মনির খান, রবি চৌধুরী

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার

জাসাস সহ-সভাপতি লিয়াকত আলী

ইভেন্ট সিটির সিইও হাসান ইকরাম আহম্মেদ

শ্রদ্ধা ও স্মরণ:

অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ছাত্র-শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হবে।
আয়োজক কমিটির নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, “ঘটনায় নিহতদের স্মরণে পুরো আয়োজনেই বিশেষ শ্রদ্ধা জানানো হবে।”

সম্মাননা ও মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিত্ব:

এই বছর ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, সংগীত, নৃত্য, সাংবাদিকতা, চিকিৎসা, শিক্ষা ও সমাজসেবাসহ ২০টি ক্যাটাগরিতে গুণীজনদের সম্মাননা প্রদান করা হবে।

এ বছর মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:

চলচ্চিত্র পরিচালক: শিহাব শাহিন

চিত্রনায়ক-নায়িকা: পূজা চেরী, আদর আজাদ

অভিনেতা/অভিনেত্রী: মন্দিরা চক্রবর্তী, ফারহান আহমেদ জোভান, যাহের আলভী, মুকিত জাকারিয়া, তানজিম সাইয়ারা তটিনি, মারিয়া মিম, সুনেরাহ বিনতে কামাল

নৃত্য পরিচালক: ইভান শাহরিয়ার সোহাগ

সংগীতশিল্পী: তানজিব সরোয়ার

উদ্যোক্তা ও ব্যবসায়ী: রুবাইয়াত ফাতিমা তনি

ব্র্যান্ড প্রোমোটার: তাসনুভা হৃদি

মডেল: তানজিলা আক্তার, ইলিয়াস বি.কে।

সাংস্কৃতিক আয়োজন:

অনুষ্ঠান শেষে থাকবে একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে দেশের শীর্ষস্থানীয় সংগীত ও নৃত্যশিল্পীরা পারফর্ম করবেন।

৭১ মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক আর কে রিপন জানান, “অনুষ্ঠানটির সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com