1. dailyainerkantho@gmail.com : admin :
ইবি ক্রিকেট ক্লাবের নেতৃত্বে অপি-যায়েদ - dailyainerkantho
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১০:০৯|

ইবি ক্রিকেট ক্লাবের নেতৃত্বে অপি-যায়েদ

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬,
  • 18 Time View

 

ইবি ক্রিকেট ক্লাবের নেতৃত্বে অপি-যায়েদ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মো. মেহের হোসেন অপি ও সাধারণ সম্পাদক পদে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের যায়েদ বিন ওসমান মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম ও সহকারী অধ্যাপক মো. রায়হান ফকির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটি পরবর্তী এক বছরের জন্য কার্যনির্বাহী পরিষদ হিসেবে দায়িত্ব পালন করবে।

কমিটির বাকি দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি সাগর, জ্যাকলিন আল-ইসলাম গাজী, ফয়সাল আহমেদ, পারভেজ হোসেন চয়ন, কাউছার আহমেদ, তারিফ মো. সফিউল আলম, লুকমান সাকিল, এ. এইচ. হিমেল, ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, আরাফাত হোসাইন, ইয়াহিয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুন-নূর স্বরণ, সহ-সাংগঠনিক সম্পাদক জুনকারনাইন দোলন, আল-আমিন, কোষাধ্যক্ষ রিওন আহমেদ, সহ-কোষাধ্যক্ষ মাহমুদ, দপ্তর সম্পাদক রাতুল হোসাইন, আসিফ নেওয়াজ, প্রচার সম্পাদক আদনান আসিফ, আলিফ, সহ-প্রচার সম্পাদক মামুন, স্বপন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নূর, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাসুদ, নূর, মিডিয়া বিষয়ক সম্পাদক মহসিন, সহ-মিডিয়া বিষয়ক সম্পাদক রাহি, হাফিজ, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক তানভীর, সহ-শৃঙ্খলা বিষয়ক সম্পাদক জিহাদ, সিহাব এবং কার্যনির্বাহী সদস্য মুস্তাকিন, নাফিজ ইকবাল, হাসিবুল ইসলাম, রিজওয়ানুল কবির ও নাঈম ইসলাম।

নবমনোনীত সাধারণ সম্পাদক যায়েদ বিন ওসমান বলেন, ‘আমার প্রতিশ্রুতি, সততা, নিষ্ঠা, স্বচ্ছতা এবং দলগত মনোভাব নিয়ে ক্লাবের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। আমার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে ক্রিকেটের মান আরও উন্নত করা, নতুন প্রতিভা খুঁজে বের করা, নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলা। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতা, পরামর্শ এবং ভালোবাসা নিয়ে আমরা আমাদের ক্রিকেট ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।’

নবমনোনীত সভাপতি মো. মেহের হোসেন অপি বলেন, ‘আমার লক্ষ্য হবে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবকে আরও সুসংগঠিত, অন্তর্ভুক্তিমূলক ও পেশাদার একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা। নিয়মিত অনুশীলন, প্রতিভা বিকাশ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কার্যক্রম, খেলোয়াড়দের সার্বিক উন্নয়ন এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাবের সাফল্য ও সুনাম বৃদ্ধিতে আমরা একসঙ্গে কাজ করব। আমি বিশ্বাস করি, ঐক্য, শৃঙ্খলা, পারস্পরিক সম্মান এবং দলগত প্রচেষ্টাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com