1. dailyainerkantho@gmail.com : admin :
আকস্মিক বন্যায় ভারতের উত্তরাখন্ডে ৯ সেনাসদস্য নিখোঁজ। - dailyainerkantho
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৪:২৫|
শিরোনামঃ
খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা  সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম!! পাবনা জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে ইবি রেজিস্টারকে শুভেচ্ছা জিরার ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২ ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার ধরা ও ওয়াটারকিপার্স এর নেতৃত্বে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের উদ্বোধন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দ্রুত বিধি প্রণয়নের দাবি: তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট) ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুনামেন্টে – এমপি কামরুল ইবিতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের আন্তঃসেশন ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত তেঁতুলিয়ায়  প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক মোবারক হোসেন

আকস্মিক বন্যায় ভারতের উত্তরাখন্ডে ৯ সেনাসদস্য নিখোঁজ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 246 Time View

 

আকস্মিক বন্যায় ভারতের উত্তরাখন্ডে ৯ সেনাসদস্য নিখোঁজ।

 

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হর্ষিলে মেঘভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় ৯ জন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে হর্ষিলের সেনা ক্যাম্প থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে ধরালি গ্রামের কাছে এই ঘটনা ঘটে। এনডিটিভির।

প্রাথমিকভাবে ১১ জন সেনাসদস্য নিখোঁজ বলে আশঙ্কা করা হলেও পরে কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ জওয়ানের সংখ্যা ৯ জন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইউনিটের ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও দলটি অবিচল সংকল্প নিয়ে কাজ করে চলেছে।

সেনাবাহিনী জানায়, এই চরম প্রতিকূলতার মধ্যেও তাদের দৃঢ়তা ভারতীয় সেনাবাহিনীর সত্যিকারের চেতনার প্রতিফলন, যা স্থিতিস্থাপক, নিঃস্বার্থ এবং সর্বদা জাতির সেবায় প্রস্তুত।

স্থানীয়দের মতে, খীর গঙ্গা নদীর অববাহিকায় মেঘভাঙা বৃষ্টির কারণে এই বিধ্বংসী বন্যা হয়েছে। ধরালি গ্রামটি গঙ্গোত্রীর পথে একটি প্রধান বিরতিস্থল, যেখানে বহু হোটেল, রেস্তোরাঁ ও বাড়ি রয়েছে। এই ঘটনায় প্রায় ৪০ থেকে ৫০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের প্রধান সচিব আর. কে. সুধাংশু।

ঘটনাস্থলে সেনাবাহিনীর ১৫০ জন সদস্য উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। তারা আটকা পড়া গ্রামবাসীদের উদ্ধার এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া শুরু করে। তবে বৃষ্টি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারও ব্যবহার করা যায়নি।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই পরিস্থিতিকে ‘অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক’ উল্লেখ করে বলেছেন, ত্রাণ ও উদ্ধার অভিযানে জরুরি তৎপরতা চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, মেঘভাঙা বৃষ্টি হলো ভারতীয় হিমালয়ের অন্যতম বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ, যা খুব অল্প সময়ের মধ্যে একটি সীমিত এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে এই ধরনের চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com