1. dailyainerkantho@gmail.com : admin :
আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার!! - dailyainerkantho
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৩:০৮|
শিরোনামঃ
ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার!!

বগুড়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬,
  • 111 Time View

 

আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার!!

বগুড়া প্রতিনিধিঃ
আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা শহরে গভীর রাতে তালাকপ্রাপ্ত এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করা মামলায় ওসমান মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ জুলাই সোমবার রাতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওসমান মোল্লা রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউপির বীকুৎসা গ্রামের আফছার মোল্লার ছেলে। সে বর্তমানে সান্তাহার রেলওয়ের লোকো পূর্ব কলোনীতে শ্বশুর বাড়ীতে বসবাস করে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সান্তাহার লোকো পূর্ব কলোনীর বাসিন্দা ১৫ বছর পূর্বে তালাকপ্রাপ্ত ওই নারী তার বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। তার বড় ছেলে সৌদি প্রবাসি। মেজ ছেলে তার মার সাথেই থাকতো। ঘটনার দিন ১৯ জুলাই রবিবার রাত ৯টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য তার মেজ ছেলে বাড়ির বাহিরে গেলে ওই নারী ঘুমিয়ে পড়ে। এই সুযোগে ২টার দিকে আসামী ওসমান মোল্লা কৌশলে বাড়িতে ঢুকে বাথরুম ও রান্না ঘরের বৈদ্যুতিক বাল্ব খুলে অন্ধকার করে দিয়ে ওই নারীর শয়ন ঘরে প্রবেশ করে ঝাপটে ধরে জোরজবরদস্তির চেষ্টা করে। এসময় ওই নারী চিৎকার দিলে ওসমান মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় ২১ জুলাই সোমবার রাতে ওই নারী নিজেই বাদি হয়ে ওসমান মোল্লাকে আসামী করে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। রাতেই সান্তাহার ফাঁড়ির পুলিশ আসামী ওসমান মোল্লাকে গ্রেপ্তার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের নিকট বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামী ওসমান মোল্লাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com