
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তরুণ রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্ট, মাওলানা আতিকুর রহমান কামালী।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মাওলানা আতিকুর রহমান কামালী বলেন:
”বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক আলোকবর্তিকা। তিনি আজীবন দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় আপোষহীন সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশপ্রেমিক জনতা একজন অভিভাবককে হারালো। জাতীয় রাজনীতিতে তাঁর অভাব অপূরণীয়।
তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তাঁর সাহসী নেতৃত্ব সবসময় স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং তাঁর পরিবার ও রাজনৈতিক অনুসারীদের এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।