1. dailyainerkantho@gmail.com : admin :
ইউনিভার্সিটিতে উঠেই এক বছরের মধ‍্যে এই সাতটা কাজ করার চেষ্টা করো - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৩:১৩|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

ইউনিভার্সিটিতে উঠেই এক বছরের মধ‍্যে এই সাতটা কাজ করার চেষ্টা করো

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 123 Time View

ইউনিভার্সিটিতে উঠেই এক বছরের মধ‍্যে এই সাতটা কাজ করার চেষ্টা করো!

একটা ব‍্যাংক একাউন্ট খুলবে। সম্ভব হলে ধার-দেনা, লেনদেন ব‍্যাংকের মাধ‍্যমেই করো। যথাসম্ভব ক‍্যাশ এড়িয়ে চলো।

লিংকডইন-এ একটা একাউন্ট খুলবে। প্রফেশনাল নেটওয়ার্ক গড়ে তুলবে ধীরে ধীরে।

সম্ভব হলে একটা পাসপোর্ট করে ফেলো। পাসপোর্ট করলেই যে বিদেশ যেতে হবে, তা না। পাসপোর্ট একটা আইডেন্টিটি কার্ডও। পাসপোর্ট করার ঝামেলাটাও আগে আগে চুকে গেলো।

তোমার জন্মসনদ, ন‍্যাশনাল আইডি কার্ড ইত‍্যাদি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো গুছিয়ে রাখবে। কোন ভুল থাকলে শুধরে নাও। ডকুমেন্ট গুছিয়ে হাতে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক।

প্রমিত উচ্চারণ শেখার চেষ্টা করো। আমাদের মাতৃভাষা বাংলা হলেও, আমরা সবাই কিন্তু প্রমিত উচ্চারণে কথা বলতে পারি না। প্রমিত উচ্চারণে কথা বলার মানে এই নয় যে, আঞ্চলিক ভাষাকে হেয় করা বা ভুলে যাওয়া। প্রমিত উচ্চারণে কথা বলা প্রয়োজন প্রেজেন্টেশনের জন‍্য। কমিউনিকেশনের জন‍্য।

ইংরেজি ভাষায় দুর্বলতা কাটাতে সময় দাও। প্রতিদিন একটু একটু করে।

কিছু না কিছু উপার্জনের চেষ্টা করো। যদি তোমার প্রয়োজন নাও হয় তবুও। উপার্জন করলে, জীবন সম্পর্কে সম্পূর্ণ আলাদা একটা উপলব্ধি তৈরি হবে।
……………………
RAUFUL ALAM

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com