1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিতে ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সহ সম্পাদক আটক - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৭:০৯|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ইবিতে ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সহ সম্পাদক আটক

ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, অক্টোবর ১২, ২০২৫,
  • 120 Time View

 

ইবিতে ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সহ সম্পাদক আটক

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাস্টার্সে ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন। রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে সংলগ্ন চায়ের দোকানে আড্ডারত অবস্থায় তাকে আটক করা হয়।

সেখান থেকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে ক্যাম্পাসস্থ ইবি থানায় সোপর্দ করা হয়।

আটককৃত ছাত্রলীগ নেতা হুসাইন তুষার ইবির অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ সম্পাদক। তার বিরুদ্ধে ক্যাম্পাসে থাকা অবস্থায় শিক্ষার্থীদের উপর নানারকম হয়রানি মূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে।

অভিযুক্ত হুসাইন তুষার বলেন, আমি এর আগে অনার্স চতুর্থ বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আজকে আমি মাস্টার্সে ক্লাস করতে এসেছিলাম।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীরা ওই ছেলেকে থানায় সোপর্দ করে। জানতে পেরেছি সে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহা. শাহীনুজ্জামান বলেন, শিক্ষার্থীরা ছাত্রলীগের পোস্টেড কর্মীকে আমার কাছে ধরে আনে। ছাত্রলীগ কর্মী স্বীকার করেছে তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিলো। এরপর আমি তাকে থানায় সোপর্দ করেছি। থানা কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নিবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com