1. dailyainerkantho@gmail.com : admin :
এবার সমকামিতার অভিযোগে ডুয়েট হল থেকে ৫ শিক্ষার্থী বহিষ্কার। - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:১১|
শিরোনামঃ
পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

এবার সমকামিতার অভিযোগে ডুয়েট হল থেকে ৫ শিক্ষার্থী বহিষ্কার।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫,
  • 147 Time View

সমকামিতার অভিযোগে ডুয়েটের হল থেকে ৫ শিক্ষার্থী বহিষ্কার

ডুয়েট, লোগো
সমকামিতার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিচারের দাবিতে অন্য শিক্ষার্থীরা বিক্ষোভ করলে ও আবেদনের প্রেক্ষিতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়। মঙ্গলবার (২২ জুলাই) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৩ জুলাই) সকাল থেকে অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘ক্যাম্পাসকে বিকৃত আচরণমুক্ত রাখো’, ‘নৈতিকতার নামে অধঃপতন চলবে না’ এই ধরনের নানা স্লোগান দেন।

মঙ্গলবার ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তাদের আবেদনের প্রেক্ষিতে সমকামিতার অভিযোগের সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হলো।

 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শুধু অভিযুক্ত কয়েকজন নয়, সমকামিতায় জড়িত শিক্ষার্থীর সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল বহিষ্কারের তালিকায়। তাদের দাবি, গত ছয় মাস ধরে তারা পর্যবেক্ষণ ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে অন্তত ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীর এমন কার্যকলাপে সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন। তারা এসব শিক্ষার্থীকে শুধু আবাসিক হল থেকে নয়, বিশ্ববিদ্যালয় থেকেও স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান।

এ বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস বলেন, ‘শিক্ষার্থীরা আন্দোলন করছে, পরিস্থিতি আমরা নজরে রাখছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com