1. dailyainerkantho@gmail.com : admin :
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্রশিবির - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:২৫|
শিরোনামঃ
হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 140 Time View

ফেল করলেই জীবন শেষ নয়—সফলের সঙ্গে ব্যর্থরাও সম্মান পেতে পারে’ এই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই শেরপুরের শ্রীবরদীতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের পাশাপাশি শতাধিক অকৃতকার্য (ফেল) শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।

ফেল করা শিক্ষার্থীদেরকেও সফলদের মতো মিষ্টিমুখ করিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে। এতে শিক্ষার্থীদের চোখে-মুখে ফিরে আসে সাহস আর আশার আলো। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ছাত্রশিবির কেন্দ্রীয় দপ্তর বিভাগের সাবেক সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারিয়েট আফজাল বিন আকরামের নেতৃত্বে শ্রীবরদী উত্তরের সভাপতি মুজাহিদুল ইসলাম জাহিদ, দক্ষিণের সভাপতি নাসিম হাসান তপন এবং উপজেলার শতাধিক নেতাকর্মী।

শিবির নেতৃবৃন্দ জানান, ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দেওয়া হয়। তবে আমরা শুধু সফলদের নয়, ফেল করা শিক্ষার্থীদেরকেও সমান গুরুত্বে স্বাগত জানিয়েছি।

তাঁরা বলেন, অনেক সময় ফলাফল খারাপ হওয়ায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ে, কেউ কেউ হতাশায় বিপথগামী হয়ে পড়ে। আমরা এই সময়টিতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, যেন তারা আবার ঘুরে দাঁড়াতে পারে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এবারের ফলাফলে বেশিরভাগ শিক্ষার্থী গণিত, রসায়ন ও ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এজন্য এসব বিষয়ের ওপর বিশেষ ‘নার্সিং ক্লাস’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে গাইড বই, শিক্ষা উপকরণ, এবং মানসিক ও নৈতিক উন্নয়নের জন্য ‘মাসিক কিশোর কণ্ঠ’, ‘এসো আলোর পথে’, ‘মোরা বড় হতে চাই’, ‘মাসিক ছাত্র সংবাদ’ ও ‘ইয়ুথ ওয়েব’ এর কপি।

শিবির নেতৃবৃন্দের মতে, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্যের পাশাপাশি চারিত্রিক, নৈতিক, দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com