পাসের হার ও জিপিএ-৫ কম হওয়ায় অনেক শিক্ষার্থীই ফল নিয়ে অসন্তুষ্ট থাকতে পারে। এ অবস্থায় তারা খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত। এ জন্য টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস করতে হবে।
আবেদনের পদ্ধতি হলো: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে —
RSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড থাকলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে (যেমন: ১০১,১০২)।
প্রতিটি বিষয়ের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইট (www.teletalk.com.bd) থেকে জানা যাবে।







