বাবুর পথচলা
মো: আকাশ মিয়া
চুল গুলো তাহার বাবরি কাটা,
বুক পকেটে কলম রাখা।
চলছে বাবু একা একা,
ভির ভির করে বলছে কথা।
কাঁদে ঝুলানো রঙিন তলে,
হাসছে সবাই ‘পাগল’ বলে।
চাই না বাবু পিছন ফিরে,
সফল হলে লইবে ঘিরে।
বলছে লোকে নানান কথা,
তাই বলে কি পথে কাটা?
পথের কাটা পথেই রবে,
চেষ্টা করলে ঘুরে দাঁড়াবে।
কটু কথায় কি বা আসে,
মায়ের দোয়া থাকলে পাশে।
এগিয়ে চলো নিজের মতে,
তুমিও পারবে সফল হতে।