মানববন্ধনে অংশ নেওয়া গ্রামের মানুষের মাথায় ছিলো কালো কাপড় বাধাঁ হাতে হাত ধরা। প্রতিবাদ করে প্রশ্ন তোলেন প্রশাসনের নিরবতা নিয়ে।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা- দ্রুত ইউপি সদস্য আলাউদ্দিন হত্যা মামলার মূল আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, ৩ আগষ্ট সাড়ে ১২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে নিজ বাড়ির সামনে থেকে সাবেক বক্সগঞ্জ ইউপি সদস্য আলাউদ্দিনকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে মুখোশধারী আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
এদিকে গেল ৮ আগষ্ট রাতে এ ঘটনার প্রধান আসামী শেখ ফরিদকে ঢাকার মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিসি-২।







