1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লা-৯ আসনে কেন্দ্র পরিচালকদের নিয়ে জামায়াতের মত বিনিময় সভা - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:১২|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

কুমিল্লা-৯ আসনে কেন্দ্র পরিচালকদের নিয়ে জামায়াতের মত বিনিময় সভা

সহিদ উল্ল্যাহ ডেণী
  • Update Time : শনিবার, আগস্ট ২, ২০২৫,
  • 227 Time View

 

কুমিল্লা-৯ আসনে কেন্দ্র পরিচালকদের নিয়ে জামায়াতের মত বিনিময় সভা।

সহিদ উল্যাহ ডেনী

আসন্ন নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের ভোট কেন্দ্র কমিটির আহবায়ক-সদস্য সচিবদের নিয়ে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আল হেদায়া মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, জনসাধারণের মাঝে ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট পরিস্কার ভাবে তুলে ধরতে হবে। বাংলার এ জমিনে শহীদ মতিউর রহমান নিজামী, কাদের মোল্লাসহ অসংখ্য শহীদের রক্ত মিশে আছে। যে জমিনে শহীদের রক্ত লাগে সে জমিনে ইসলামী সমাজ কায়েম হয়। অচিরেই বাংলাদেশেও ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ।

কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লাকসাম পৌরসভা ও উপজেলার ৬৬ কেন্দ্রের পরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সাল ও পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা সহিদ উল্লাহর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সোহাগ, লাকসাম উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মাহবুব-ই-ছোবহানী খোকন, পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, পৌরসভা জামায়াতের সহ-সেক্রেটারি মাষ্টার একেএম শাহ আলম, নুরে আলম, উপজেলা সহ-সেক্রেটারি নিজাম উদ্দিন মহসীন, লাকসাম উপজেলা পশ্চিম ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলাম সুমন, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি ইয়াকুব হাসান রিফাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com