1. dailyainerkantho@gmail.com : admin :
কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় 'র দা'ওয়াহ্ বিভাগের অনুষদ পরিবর্তন - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৪:৪৫|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় ‘র দা’ওয়াহ্ বিভাগের অনুষদ পরিবর্তন

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,
  • 147 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগকে নবপ্রতিষ্ঠিত ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদ’-এর অধীনে হস্তান্তরের সিন্ধান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধি ১৯৮৩ (সংশোধিত-২০১১)-এর ৭(১)(খ) উপ-ধারা মোতাবেক মাননীয় চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের অধীনে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগকে স্থানান্তরের অনুমোদন দিয়েছেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

জানা গেছে, বিভাগের সকল কার্যক্রম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের (Faculty of Islamic and Comparative Religion) অধীনে পরিচালিত হবে। এছাড়া এই অনুষদের অধীনে ‘দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ’, ‘তুলনামূলক ধর্ম’ ও ‘মুসলিম দর্শন’ নামে আরও কয়েকটা বিভাগের কথা ভাবছে প্রশাসন।

এর আগে গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদ’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এ বিষয়ে দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্যাহ বলেন, ‘হস্তান্তরের চিঠি পেয়েছি। আপাতত আমাদের একটা ডিপার্টমেন্ট নিয়েই এই অনুষদের যাত্রা শুরু। আমাদের ডিন হিসেবে উপাচার্য নিজেই দায়িত্বে থাকবেন। আরও বিভাগ বাড়ানোর ক্ষেত্রে শিক্ষক ক্লাসরুম প্রয়োজন হবে। এখন আমরা আগের ক্লাসরুম আর সেটআপ নিয়েই চলছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com