1. dailyainerkantho@gmail.com : admin :
গতকাল বাংলাদেশ জামায়াত ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান এর সাথে বাংলাদেশের শিল্প মালিকদের এক প্রতিনিধিদল তাঁর বসুন্ধরার অস্থায়ী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:২১|
শিরোনামঃ
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

গতকাল বাংলাদেশ জামায়াত ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান এর সাথে বাংলাদেশের শিল্প মালিকদের এক প্রতিনিধিদল তাঁর বসুন্ধরার অস্থায়ী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন

বেলায়েত চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫,
  • 123 Time View

গতকাল বাংলাদেশ জামায়াত ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান এর সাথে বাংলাদেশের শিল্প মালিকদের এক প্রতিনিধিদল তাঁর বসুন্ধরার অস্থায়ী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এতে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেস্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব তপন চৌধুরী, বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ এর পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএ এর ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া, জনসংযোগ ও প্রচার কমিটি চেয়ারম্যান মাসুদ কবির। এছাড়াও জামায়াত এর শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডাঃ আনোয়ারুল আজিম ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের শিল্প বানিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও তার পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ বিশেষ করে শ্রম আইন ২০২৫ নিয়ে আলোচনা হয়। শিল্প মালিকগণ দেশের শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতার জন্য সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান। জামায়াত আমীর দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি তার শারীরিক খোজ খবর নিতে তার সাথে সাক্ষাৎ করতে আসায় শিল্প মালিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com