
গাজীপুরে সিজন ড্রেস লিঃ এবং মিফকিফ অ্যাপারেলস লিঃ-এর বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে শ্রম ভবন ঘেরাও করে শ্রমিকদের অবস্থান কর্মসূচি চলছে। শ্রমিকরা জানিয়েছেন, জুন মাসের ৩০ দিনের বেতন, জুলাই মাসের ১০ দিনের বেতন, ঈদ-উল-আযহার বোনাস এবং আইনগত পাওনা এখনো পরিশোধ করা হয়নি।
তাদের দাবি, অবিলম্বে সকল বকেয়া পরিশোধ ও পাওনা মেটানো না হলে আন্দোলন আরও তীব্র করা হবে। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।