1. dailyainerkantho@gmail.com : admin :
গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:৪৬|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা

মো:মাহাবুব আলম,ঢাকা
  • Update Time : শুক্রবার, আগস্ট ৮, ২০২৫,
  • 211 Time View

গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা
বাংলাদেশ জাতীয় সাংবাদিক কল্যাণ সমিতি এর তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে।

এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা।
এটি শুধু একজন সংবাদকর্মীকে হত্যাই নয় — এটি সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটি ভয়াবহ চেষ্টা।

বাংলাদেশ জাতীয় সাংবাদিক কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহাবুব আলম এক বিবৃতিতে বলেন,“এই ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য এক গভীর শোক ও আতঙ্কের বার্তা।
এর পেছনে যেই হোক, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।”

বাংলাদেশ জাতীয় সাংবাদিক কল্যাণ সমিতি এর
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ রিপন শেখ বলেন: “আমরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বলছি — আগামী ,24 ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
কোনোভাবেই যেন দোষীরা আইনের ফাঁক দিয়ে পার না পায়।

বাংলাদেশ জাতীয় সাংবাদিক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি —
১।অবিলম্বে দোষীদের গ্রেফতার করুন।
২। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ও দ্রুত বিচার নিশ্চিত করুন।
৩। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন।

সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা এর বিচার চাই — দ্রুত, দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তি হোক এই বর্বরতার একমাত্র জবাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com