1. dailyainerkantho@gmail.com : admin :
জগন্নাথপুরে জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৪:৫৭|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

জগন্নাথপুরে জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 205 Time View

সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে পৌর সদরের সুইচ গেইট থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণমিছিল উপজেলার প্রাণ কেন্দ্র পৌর পয়েন্ট এসে সমাবেশে রূপ নেয়।

মঙ্গলবার (৫ আগস্ট) মিছিল পরবর্তি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান ও পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন খান এপিপি।

আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, পৌর জামায়াতের সভাপতি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, উপজেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার আবু তাইদ, ছাত্র শিবির সভাপতি আবু তাহের প্রমুখ। এ সময় কলকলি ইউনিয়ন সভাপতি মুহাম্মদ লুতফুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সভাপতি এনামুল হক, পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হুসেন গুলজার, পাটলী ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান, মীরপুর ইউনিয়ন সভাপতি জান্নাতুল ফেরদৌস, আশারকান্দি ইউনিয়ন সভাপতি সৈয়দ নেকবর আলী, সৈয়দপুর ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী, রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি হাফিজ আব্দুল মুক্তাদির খালেদ, শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসাইন, যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, পেশাজীবির সেক্রেটারী জুলফিকার আহমদ মনি, আইবিডব্লিউ এফ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন বেলালসহ উপজেলা জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় কয়েক হাজার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com