1. dailyainerkantho@gmail.com : admin :
জনতার ভোটে বিএনপি ফিরবেই—আবুল কালাম - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৯:৫৬|
শিরোনামঃ
ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

জনতার ভোটে বিএনপি ফিরবেই—আবুল কালাম

এস এম আনোয়ার, মনোহরগঞ্জ(কুমিল্লা) সংবাদদাতা
  • Update Time : শনিবার, নভেম্বর ২৯, ২০২৫,
  • 296 Time View

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ-লাকসাম) আসনের হাসনাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশে হাজারো নারী-পুরুষের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম।

সমাবেশে মো. আবুল কালাম বলেন,
হাসিনামুক্ত বাংলাদেশ উপহার দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছর ধরে নিরলস সংগ্রাম করে যাচ্ছেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান ছিল সেই আন্দোলনেরই অংশ।

তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,
দেশের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আজকের সমাবেশ শেষে প্রত্যেক মা-বোন যেন নামাজের পরে তাঁর রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করেন। মহান আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে নেক হায়াত দান করুন।

মনোহরগঞ্জের উন্নয়ন নিয়ে তিনি বলেন,
আওয়ামী লীগ গত ১৭ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে মনোহরগঞ্জকে উন্নয়নের নামে এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করেছে। আমি নির্বাচিত হতে পারলে ও বিএনপি সরকার গঠন করলে পুরো উপজেলার সার্বিক উন্নয়ন করে মনোহরগঞ্জকে আদর্শ ও স্বর্গীয় উপজেলায় রূপান্তর করা হবে।

তিনি আরও বলেন—
বিএনপি ক্ষমতায় এলে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। এজন্য আগামী জাতীয় নির্বাচনে বিজয় অর্জনের আগ পর্যন্ত মাঠে থেকে কাজ করতে হবে।

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি জানান,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কোন সময় দেশে ফিরছেন। সকল জটিলতা নিরসন করেই তিনি দেশে আসবেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন,কুমিল্লা দক্ষিণ যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু,ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ এডভোকেট মারজিয়া সুলতানা নিতু।
হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মুনাফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মজিদ ভূঁইয়ার সঞ্চালনায়, সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি, আবদুল মান্নান চেয়ারম্যান ইউসুফ ভূইয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম মুনসুর, কাজী আবুল বাশার, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, দপ্তর সম্পাদক  জি এম আহসান উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, ছাত্রদলের আহ্বায়ক সাবমির মাহমুদ শামীম প্রমুখ। উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com