1. dailyainerkantho@gmail.com : admin :
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব বদিউর রহমান মন্তব্য করেছেন, “দেশে এখন গরু-ছাগলের চেয়ে ডক্টরেট ডিগ্রির সংখ্যা বেশি" - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১:০২|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব বদিউর রহমান মন্তব্য করেছেন, “দেশে এখন গরু-ছাগলের চেয়ে ডক্টরেট ডিগ্রির সংখ্যা বেশি”

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 194 Time View

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব বদিউর রহমান মন্তব্য করেছেন, “দেশে এখন গরু-ছাগলের চেয়ে ডক্টরেট ডিগ্রির সংখ্যা বেশি।” বুধবার এক আলোচনায় তিনি এনবিআরের সাম্প্রতিক শাটডাউন পরিস্থিতি এবং সরকারি প্রশাসনের ব্যর্থতা নিয়ে কথা বলেন।

তিনি বলেন, “এনবিআরের সাবেক চেয়ারম্যান হিসেবে আমি অত্যন্ত লজ্জিত। এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা ‘সংস্কার পরিষদ’ নামে যা করেছে, সেটা মোটেই গ্রহণযোগ্য নয়। টোটাল শাটডাউন—এটা কখনোই কাম্য নয়। আরও লজ্জার বিষয় হলো, এতগুলো জ্ঞানী বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং সরকার থাকা সত্ত্বেও কেউ এই সমস্যা সমাধান করতে পারল না।”

নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতার উদাহরণ টেনে বদিউর রহমান বলেন, “আমি যখন ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পড়তাম, তখন আমার সুপারভাইজর ছিলেন ড. এলান বিসমেন্ট। সেখানে একবার স্ট্রাইক চলছিল। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, ‘তোমরা তো স্ট্রাইকে, তাহলে আমার অ্যাসাইনমেন্ট দেখছ কেন?’ তিনি বলেছিলেন, ‘আমরা স্ট্রাইক করছি সরকারের সঙ্গে দাবি-দাওয়ার বিষয়ে, ছাত্রদের লেখাপড়া বন্ধ করার জন্য নয়।’ কারণ, শিক্ষার সঙ্গে আন্দোলনের বিভাজন থাকা উচিত।”

তিনি কটাক্ষ করে বলেন, “ওখানে ‘ডক্টর’ লেখা হয় না। কারণ, ডক্টরেট যেভাবে আমাদের দেশে গরু-ছাগলের মতো দেওয়া হয়, ওখানে তা হয় না। এখানে ডক্টরেট ডিগ্রির এত অপব্যবহার হচ্ছে যে মনে হয় গরু-ছাগলের চেয়েও দেশে ডক্টরের সংখ্যা বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com