1. dailyainerkantho@gmail.com : admin :
জাতীয় সমাবেশ সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের প্রতিনিধি দলের সাথে ডিএমপির বৈঠক অনুষ্ঠিত - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৪:২৭|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

জাতীয় সমাবেশ সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের প্রতিনিধি দলের সাথে ডিএমপির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 183 Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে ১৯ জুলাই শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত সমাবেশের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা, ঢাকার বাইরে থেকে আসা গাড়ির ব্যবস্থাপনা ও সার্বিক বিষয়ে গতকাল ১৫ জুলাই মঙ্গলবার ডিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ডিএমপি কার্যালয়ে এক সফল বৈঠক অনুষ্ঠিত হয়।

বিকাল ৩টা থেকে বিকাল ৪:৪৫ মিনিট পর্যন্ত চলা এই বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোঃ দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও সহকারী প্রচার সম্পাদক জনাব আবদুস সাত্তার সুমন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত কমিশনার ক্রাইমস এন্ড অপারেশন নজরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম কমিশনার অপারেশনস মোঃ শহিদুল্লাহ সঞ্চালনায় ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় অংশ নেন।

এ সময় ডিএমপি’র অতিরিক্ত কমিশনার ক্রাইমস এ্যান্ড অপারেশন নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সভাশেষে জনাব এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশে সভার আলোচ্য বিষয় তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com