1. dailyainerkantho@gmail.com : admin :
জামায়াত নেতার বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ। - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:১৬|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

জামায়াত নেতার বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 140 Time View

কুড়িগ্রামের রাজিবপুরে মামলা থেকে রক্ষার নামে বাবু মিয়া নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ সংক্রান্ত এক মিনিট ২১ সেকেন্ডের একটি কল রেকর্ড ও এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও রেকর্ড কালের কণ্ঠের প্রতিনিধির হাতে এসেছে।

অভিযুক্ত জায়ামাত নেতার নাম আনিসুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা সভাপতি।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ২০১৩ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখা কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলার ভয় দেখিয়ে ওসির কথা বলে চাঁদা দাবি করেন আনিসুর রহমান।

অডিওটিতে শোনা যায়, জামায়াত নেতা আনিসুর রহমান ওই ব্যবসায়ী বাবুকে বলেন, ‘বাবু শোনো তোমার বিষয়ে আমাকে ফোন দিয়েছিল অফিসার (ওসি)। আমি বলছি ও আমার ছোট ভাই, বিষয়টা আমি দেখব। তুমি আমার সাথে জরুরি দেখা করো।

তোমার যদি একটা পশমের (চুল) ক্ষতি হয়, আমি রাজিবপুরে দ্বিতীয় দিন আর মুখ দেখাব না।’
অপরপ্রান্ত থেকে ওই ব্যবসায়ী কিছু বলতে চাইলে তাকে ধমক দিয়ে থামিয়ে জামায়াত নেতা বলেন, ‘আমার কথা শোনো তুমি, বেশি কথা বলো কিসের জন্য? আমি তোমাকে যে কথা বলছি এর থেকে বড় কোনো কথা আছে? তুমি কিসের *** চিন্তা করো? আমি বলছি তোমার যদি একটা পশমের যদি ক্ষতি হয় তাহলে তুমি আমাকে জুতা পেটা করবা। এক ঘণ্টার মধ্যে তুমি কোথায় ডাকো আমি যাইতেছি। তুমি আমার মোটরসাইকেলে ঘুরবা।

পৃথিবীর কোনো শক্তি নেই ইনশাআল্লাহ। তুমি ফ্রি থাকো, আলহামদুল্লিাহ বলে দুই গ্লাস পানি খাও। তোমার ভাই আছে তোমার পাশে।’

এরপর ওই ব্যবসায়ী আনিসুর রহমানের সঙ্গে দেখা করে তার মোটরসাইকেলে ওঠেন। মোটরসাইকেলে ওঠার ভিডিতেও ওই একই কথা বলতে শোনা যায়- ‘তোমার বিষয়টা আমি দেখব, তুমি ৫০ হাজার টাকা রেডি করো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্যবসায়ী বাবু মিয়া বলেন, ‘জামায়াত নেতা আনিসুর আমাকে মামলা ও পুলিশের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাইছে। আমি একজন ব্যবসায়ী, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না। অনেক আগে থেকেই আমি রাজীবপুর বাজারে পার্টসের ব্যবসা করে আসছি। বর্তমানে আমি নিরাপত্তাহীতায় ভুগছি।’

এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনিসুর রহমান বলেন, ‘আমি তার কাছে কোনো টাকা চাইনি, এসব ষড়যন্ত্র।’

অডিও-ভিডিওর বিষয়ে তিনি অডিও রেকর্ডটি এডিট বললেও তার মোটরসাইকেলে ঘোরার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘২০১৩ সালে জামায়াতের অফিস ভাঙচুর হয়েছে, আর মামলা হয়েছে ৫ আগস্টের পর। সে সময় তার বয়সও হয়নি, সে মামলার আসামি হয় কিভাবে?’

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ফারুকী বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘আমি নতুন এসেছি। আসার পর থেকে একটা মামলাও নথিভুক্ত করতে পারিনি। আমার সময় এরকম কোনো ঘটনা ঘটেনি, যদি কখনো এমন ঘটনা ঘটে থাকে তাহলে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com