
জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ, ঝিনাইদহ জেলা শহর শাখার সাবেক দায়িত্বশীল রনি হোসাইন এর ঘোষণা।
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে অনুষ্ঠিতব্য গণমিছিল সামনে রেখে ঝিনাইদহ জেলা শহর শাখার সাবেক দায়িত্বশীল মোঃ রনি হোসাইন বলেছেন,
জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন—
এ আন্দোলন শুধু একটি মাসকে স্মরণ করার নয়, বরং এই মাসের ইতিহাস ও আত্মত্যাগের ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ গ্রহণের সময়।
চরিত্রবান নেতৃত্ব ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা অটল।
আগামী অগাস্ট ৫ তারিখ, মঙ্গলবার, আসরের নামাজের পর, ঝিনাইদহ জেলার পুরাতন ডিসি কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য গণমিছিল শুরু হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন—
এই গণমিছিল একটি রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং জনগণের মুক্তির আন্দোলনের অংশ।
“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” — এই স্লোগানে মুখরিত হয়ে উঠবে ঝিনাইদহ শহর।