
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় চৈতন্যরহাট বাজার সংলগ্ন কবির আহম্মদ মেস্তীর বাড়িতে ঘটে গেল অমানবিক ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে, কবির আহম্মদের মেজো ছেলে মাফুজ আলম ও তার স্ত্রী মিলে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কবির আহম্মদের স্ত্রী, ছোট ছেলে শহিদুল ইসলাম ও তার স্ত্রীকে হত্যার চেষ্টা চালায় এবং অমানবিক নির্যাতন করে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার আইনের সঠিক বিচার প্রত্যাশা করছে।