1. dailyainerkantho@gmail.com : admin :
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৮:০৭|
শিরোনামঃ
ইবিতে দুই দফা সংঘর্ষের পর ফুটবল টুর্নামেন্ট স্থগিত, সাংবাদিকসহ আহত অন্তত ১৪ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫,
  • 131 Time View

রাজধানীর দারুসসালাম এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে টেকনিক্যাল মোড়ে দারুসসালাম থানা পুলিশ এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ১২ জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলো— নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য মো. আল আমিন (৩২), চাঁদপুর সদর ১২ নং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. সোহাগ মাঝি (৩৮) এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আক্কাস মিয়া (৫২), মো. নেছার মিয়া (৪৮), মো. ইউসুফ আলী (৪৮), মো. ফারুক হোসেন (৪৭), মো. মকবুল মৃধা (৫৪), মো. মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), মো. এমদাদুল হক (৩৭) ও মো. আব্দুল আলীম (২২)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com