
র্যাবের তথ্যমতে, টুন্ডা বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ ১০টির বেশি মামলা রয়েছে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু বলেছেন তিনি মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী আনোয়ার ওরফে ‘কবজিকাটা’ আনোয়ারের প্রধান সহযোগী। আনোয়ারের নির্দেশেই তিনি এবং তাঁর গ্যাংয়ের সদস্যরা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করতেন। তাঁরা দিনের বেলায় ছোট ছোট দলে ভাগ হয়ে নির্জন এলাকায় পথচারীদের জিম্মি করে মোবাইল, টাকা, ব্যাগ ছিনিয়ে নিতেন। গভীর রাতে ফ্ল্যাট ও বাসায় ঢুকে ডাকাতি করতেন। গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে লুটপাট করাও ছিল নিয়মিত ঘটনা।
র্যাব আরও জানায়, সম্প্রতি মোহাম্মদপুরে পৃথক অভিযানে ‘কবজিকাটা গ্রুপের প্রধান মো. আনোয়ার’, ‘চুয়া সেলিম’ গ্রুপের সেলিম আশরাফী এবং মাদক কারবারি ভূঁইয়া সোহেলকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।