1. dailyainerkantho@gmail.com : admin :
তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডাকাতির চেষ্টা, আটক -১ - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১১:৩৯|
শিরোনামঃ
ইবির পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সেতু-নোমান-হাম্মাদ বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি ইবিতে দুই দফা সংঘর্ষের পর ফুটবল টুর্নামেন্ট স্থগিত, সাংবাদিকসহ আহত অন্তত ১৪ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা

তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডাকাতির চেষ্টা, আটক -১

পঞ্জগড় জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 149 Time View

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টার সময় সহিদুল হক (২৮) নামে এক যুবককে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।

 

বুধবার (২৭ আগস্ট) রাতে ব্যাংকের ভেতর থেকে ডাকাতির সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ব্যাংকের ভেতরে হঠাৎ লাইটের আলো দেখতে ও শব্দ পান। সন্দেহ হলে তিনি ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের জানিয়ে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।

 

পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সাথে ব্যাংকের টাকা রাখার ভল্টে ডাকাতির চেষ্টার চিহ্ন দেখতে পান।

 

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে থানায় নিয়ে যায়। আটক সহিদুল ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুক্রু মোহাম্মদের ছেলে।

 

ব্যাংকের গার্ড আনিস বলেন, রাতে বাইরে থেকে হঠাৎ ব্যাংকের ভেতর লাইট জ্বলে থাকতে দেখতে পাই। একই সাথে কিছু একটা শব্দ আসতে থাকে। একা প্রবেশের সাহস পাচ্ছিলাম না। সাথে সাথে ব্যাংক ম্যানেজারকে ও কর্মকর্তাদের জানিয়ে স্থানীয়দের সহায়তায় ভেতরে যাই। এরপর ওই ডাকাতকে দেখতে পাই।

 

স্থানীয় ইউপি সদস্য তবিবর রহমান বলেন, ধারণা করা হচ্ছে আটক ঐ যুবক বিকেলে ব্যাংকে এসে লুকিয়ে ছিল। এর মাঝে রাতে সবাই বের হলে ডাকাতির চেষ্টা করে।

 

স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক হামিদুল হাসান লাবু বলেন, একটি গুরুত্বপূর্ণ বাজারের উপর ব্যাংকটির অবস্থান। অনেক রাত পর্যন্ত মানুষের উপস্থিতি থাকে। তারপরও এখানে ডাকাতির চেষ্টা চালিয়েছে। গার্ড আনিস বুঝতে পেরে সবাইকে অবগত করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে গেছে।

 

ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ব্যাংকের গার্ডের তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় একটি বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

 

 

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ ডাকাতির চেষ্টায় আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে তদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com