1. dailyainerkantho@gmail.com : admin :
দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ - dailyainerkantho
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১:১৩|
শিরোনামঃ
ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 151 Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ দিরাইয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে দিরাই উপজেলার আজমল কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন, “২০১৮ সালের নির্বাচনে আমি দিরাই-শাল্লা আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল তখন নাছির উদ্দিন চৌধুরীকে প্রার্থী করে, আমি তার সঙ্গে মাঠে কাজ করেছি। আওয়ামী লীগের রাতের ভোটে আমরা পরাজিত হলেও রাজনীতি ছাড়িনি। নাছির চৌধুরীর নেতৃত্বে রাজপথে সক্রিয় থেকেছি।”
তিনি আরও বলেন, “করোনা মহামারী ও ২০২২ সালের ভয়াবহ বন্যায় আমি দিরাই-শাল্লার মানুষের পাশে ছিলাম। ফ্যাসিস্ট সরকারের কারাগারে থাকা নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়েছি এবং তাদের পরিবারের খোঁজ নিয়েছি। বর্তমানে নাছির চৌধুরী অসুস্থ অবস্থায় বিদেশে রয়েছেন, তাই তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।”
আজমল হোসেন চৌধুরী বলেন, “নাছির চৌধুরী এ এলাকার সবচেয়ে জনপ্রিয় নেতা। যদি কোনো কারণে দল তাকে মনোনয়ন না দেয়, তাহলে আমি মনোনয়ন পাব—সে লক্ষ্যেই কাজ করছি। তবে যিনিই ধানের শীষের প্রার্থী হোন না কেন, আমরা সবাই একসাথে তার বিজয় নিশ্চিত করব।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর, সুয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, জিয়াউর রহমান লিটন, ইমরান হোসাইন, মোশাহিদ সরদার, সৈদুর রহমান তালুকদার, আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, শাহজাহান সিরাজ, জীবন সূত্রধর, দিপু বনিক, ওবায়দুল হক, মাইদুল ইসলাম সোহাগ, রায়হান, বদরুল, পাবেল, আইয়ুমান, রাজিব দাস, আব্দুল্লাহ রাজি, দুর্জয়, সোহাগ মিয়া, মহিবুর ও ইয়াহিযা লিটনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com