1. dailyainerkantho@gmail.com : admin :
দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ বাগেরহাটে আটজন আটক - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:৫১|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ বাগেরহাটে আটজন আটক

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 649 Time View

বাগেরহাটে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ আটজনকে আটক করেছে যৌথবাহিনী।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে যৌথ বাহিনীর একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাড়ি থেকে আটজনকে আটক করে সেনাবাহিনী।আটককৃতদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি রামদা, ২টি ককটেল, ৪টি ভুয়া আইডি কার্ড, ৩টি খালি পিস্তলের কার্তুজ, ১২টি মোবাইল ফোন এবং ৪টি লাইটার উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।আটককৃত ব্যক্তিরা হচ্ছে, বাগেরহাট সদর উপজেলার বেমারতা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এস কে আলমের ছেলে এসকে সুমন, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ জাহিদুল ইসলাম, সদর উপজেলার হুমায়ুন কোবির মুরাদের ছেলে মোঃ হৃদয় মল্লিক, নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মাহাবুব শেখের ছেলে মোঃ জাকারিয়া হোসেন, কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শাহজান শেখের ছেলে মোহাম্মদ অভি, সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাসেম আলী শেখ এর ছেলে শেখ মুফাসসিল হোসেন, কচুয়া উপজেলার বারইখালী গ্রামের চিত্তরঞ্জন সাহার ছেলে সবুজ কুমার সাহা ও সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার।আটককৃতদের এবং উদ্ধারকৃত সকল আলামত বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com