1. dailyainerkantho@gmail.com : admin :
নজরুল বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| ভোর ৫:৫৩|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন

রুবেল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
  • 154 Time View

 

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গলবার,(৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনের লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

মাছ অবমুক্তকরন কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. রাজু আহমেদ বিভাগীয় ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের তিনটি লেকে ৩০ কেজি তেলাপিয়া প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনের লেক, নবনির্মিতব্য দশ তলা বিশিষ্ট ছাত্রী হল সংলগ্ন লেক এবং নতুন কলা ভবন সংলগ্ন লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে আরও বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিশ্ববিদ্যালয়ের এই লেকগুলোতে ছাড়ার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

লেকের সৌন্দর্য্য বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণে কিছুটা হলেও ভূমিকা রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন লেকগুলোতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিয়েছে।

রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৭৯৩৯৯৭১৬৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com